1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

পরিবেশ সংরক্ষণে “স্বাধীনতা পুরস্কার ২০২৬” অর্জন — মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রাখায় “স্বাধীনতা পুরস্কার ২০২৬” অর্জন করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রাজধানীর কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রকৃতি ও জীবন ক্লাব, ঢাকা জেলা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারাসহ দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুকিত মজুমদার বাবু দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে। বক্তারা আরও বলেন, এ ধরনের স্বীকৃতি পরিবেশ আন্দোলনে জড়িত ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

সংবর্ধিত অতিথি মুকিত মজুমদার বাবু তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, বক্তব্য প্রদান এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একটি ইতিবাচক ও প্রেরণাদায়ক পরিবেশ সৃষ্টি হয়, যা উপস্থিত সকলের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!