জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ডিবি। পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তারা।
২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা চারবার এই দায়িত্ব পালন করেন।
রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি স্পিকার হন। পরবর্তীতে শেখ হাসিনা-র সরকার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।
সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়