বিয়ের পর সুখী দাম্পত্য জীবন সবারই প্রত্যাশা। তবে অনেকের প্রথম দাম্পত্য অভিজ্ঞতা সুখকর হয় না। এমন পরিস্থিতিতে দ্বিতীয়বার বিয়ে করা ব্যক্তিদের জন্য আশার খবর দিয়েছে এক গবেষণা। গবেষণায় বলা হয়েছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে HuffPost।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম দাম্পত্য জীবনের অভিজ্ঞতা দ্বিতীয় সম্পর্ককে আরও পরিণত ও স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম সম্পর্ক থেকে মানুষ নিজের ভুল, প্রত্যাশা এবং সম্পর্কের বাস্তবতা সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। ফলে দ্বিতীয়বার সম্পর্ক গড়ার সময় আগের ভুলগুলো এড়িয়ে চলা সহজ হয়।
বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিয়ে অনেকের কাছে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ তৈরি করে। অতীতের ভুল সংশোধন করে সম্পর্ককে আরও যত্নের সঙ্গে এগিয়ে নেওয়ার মানসিকতা তৈরি হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একসঙ্গে চলার পথে মতবিরোধ হওয়া স্বাভাবিক হলেও দ্বিতীয় সম্পর্কে মানুষ সাধারণত বেশি ধৈর্যশীল ও সহনশীল হয়ে ওঠে। সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং পারস্পরিক সম্মান বজায় রাখার প্রবণতাও বাড়ে, যা একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।
এছাড়া দ্বিতীয় সম্পর্কে মানসিক ও আত্মিক বন্ধনও অনেক সময় আরও গভীর হয়। কারণ প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার অভিজ্ঞতা একজন মানুষকে সঙ্গীর গুরুত্ব সম্পর্কে নতুন উপলব্ধি দেয়। ফলে নতুন সম্পর্ককে আরও আন্তরিকভাবে গ্রহণ করার প্রবণতা তৈরি হয়।
গবেষণায় আরও উল্লেখ করা হয়, সময় ও অভিজ্ঞতার সঙ্গে মানুষ নিজের চাওয়া-পাওয়া ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। ফলে দ্বিতীয় দাম্পত্য জীবনে নিজের প্রত্যাশা ও প্রয়োজন খোলামেলাভাবে প্রকাশ করতে পারে, যা সম্পর্ককে আরও স্বচ্ছ ও দৃঢ় করতে সহায়তা করে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়