1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও প্রফেশনাল কোর্সের আজকের সব পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য সব পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের গণিত (১৩৩৭০৩) ও উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (১৩৪৫০২) ষষ্ঠ পত্রের পরীক্ষা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে। প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!