1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলবে না বাংলাদেশ, বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চিত

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বস্ত করার মতো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে ভারত সরকারও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি বলে তিনি অভিযোগ করেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ আইসিসির কাছ থেকে ন্যায্যতা পায়নি বলেও মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা।

আসিফ নজরুল জানান, বাংলাদেশ এখনো আইসিসির পুনর্বিবেচনার অপেক্ষায় রয়েছে। ভেন্যুর নিরাপত্তা বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হবে—এমন প্রত্যাশা রয়েছে বাংলাদেশের।

তিনি স্পষ্ট করে বলেন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব নয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!