1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, প্রচারণা বৃহস্পতিবার থেকে শুরু

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বী ১,৯৭৩ জন প্রার্থী-এর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন। ইসির তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, “প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তারা প্রতিটি আসনে কতজন প্রার্থী আছে তা ইসিকে জানাবেন। প্রার্থীদের তালিকা সংক্রান্ত ফরম-৫ পূরণ করে পাঠানো হবে। সেই অনুযায়ী ব্যালট পেপার ছাপানো হবে।”

প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে শেষ করতে হবে। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ অনুসারে, কোনো প্রার্থী ভোটের তিন সপ্তাহ আগে প্রচারণা শুরু করতে পারবে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২,৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৭৩ জন প্রার্থী। ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে।

এর আগে, ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!