রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষের কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়