1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের নির্দেশ

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এসব আবেদন করেন। আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং এ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান ও বিচারকাজ ব্যাহত হতে পারে এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।

এছাড়া অনুসন্ধানকালে তাপস ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে তাদের আয়কর নথি পাওয়া যায়নি। এজন্য তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দ ও পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয় আবেদনে।

আদালত আবেদনের যুক্তি বিবেচনায় নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও আয়কর নথি জব্দের নির্দেশ দেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!