1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বসিলায় ডিএমপি’র ড্রাইভিং ট্রেনিং স্কুলের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

রাজধানীর বসিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ড্রাইভিং ট্রেনিং স্কুলের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বেলা ১২টা ৩০ মিনিটে বসিলা পুলিশ লাইনসে্ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই ড্রাইভিং ট্রেনিং স্কুলের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার নবনির্মিত ভবনের বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। তিনি আশা প্রকাশ করেন, ডিএমপির উদ্যোগে প্রতিষ্ঠিত এই ড্রাইভিং ট্রেনিং স্কুল পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে ডিএমপি কমিশনার বসিলা পুলিশ লাইনসে্ একটি বৃক্ষ রোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!