1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

‘ডি ৫৫’-তে ধানুশের বিপরীতে শ্রীলীলা, উচ্ছ্বসিত ভক্তরা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সুপারস্টার ধানুশের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দক্ষিণ সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রীলীলা। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত নতুন সিনেমা ‘ডি ৫৫’-তে প্রধান নারী চরিত্রে থাকছেন তিনি—এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে নির্মাতা দল।

এর আগে এই সিনেমায় ধানুশের বিপরীতে সাই পল্লবীর অভিনয়ের গুঞ্জন থাকলেও সাম্প্রতিক ঘোষণায় শ্রীলীলার নাম চূড়ান্ত করা হয়। ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত ছবিতে শ্রীলীলাকে স্বাগত জানিয়েছেন।

অ্যাকশনধর্মী এই সিনেমায় মামুট্টির যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ছবির গান ও আবহসংগীত পরিচালনা করবেন সাই অভ্যঙ্কর। এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন ধানুশ, শ্রীলীলা, রাজকুমার পেরিয়াসামি ও সাই অভ্যঙ্কর।

উল্লেখ্য, শ্রীলীলা সম্প্রতি তামিল সিনেমা ‘পরশক্তি’-র মাধ্যমে অভিষেক করেছেন এবং সামনে বলিউড অভিষেকও করতে যাচ্ছেন। অন্যদিকে ধানুশকে সবশেষ দেখা গেছে হিন্দি ছবি ‘তেরে ইশক মে’। ‘ডি ৫৫’-তে এই নতুন জুটি নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!