1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

১১ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি, শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই সাধারণ ছুটি কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে ভোটারদের যাতায়াত সহজ করা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি কার্যকর হওয়ায় পোশাক খাতসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের নিজ নিজ এলাকায় গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই অন্তর্বর্তী সরকার ছুটির সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!