1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারাদেশে জনমতের জোয়ার: প্রেস সচিব শফিকুল আলম

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমতের প্রবাহ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় অবস্থিত বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন।

শফিকুল আলম বলেন, ‘হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। এর মধ্য দিয়ে নাগরিক অধিকার নিশ্চিত হবে এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও জানান, নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। এ সময় তিনি ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

মাজার পরিদর্শন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির একটি প্রতীক। এ ধরনের স্থাপনায় আঘাত বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ‘তৌহিদি জনতা’ পরিচয়দানকারী একদল ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!