1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে: পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশের প্রতি যে আচরণ করা হচ্ছে, তা মোটেও ন্যায্য নয়। নকভি জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও তিনি বাংলাদেশের পক্ষে একই অবস্থান তুলে ধরেছেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বাংলাদেশ জানায় যে, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর তারা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এরপর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে।

এরপরও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে ভারতে সফর না করায় টুর্নামেন্ট থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে মহসিন নকভি বলেন,
‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আইসিসির বোর্ড মিটিংয়েও আমি সে কথা স্পষ্টভাবে বলেছি। ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। একটি দেশ যখন ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে, আরেকটি দেশের ক্ষেত্রে পুরো উল্টো আচরণ করা হয়—এটা গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও যোগ করেন,
‘বাংলাদেশ একটি বড় অংশীদার দেশ। তাদের সঙ্গে এই ধরনের অবিচার করা উচিত নয়। যে কোনো মূল্যে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।’

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!