1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

নির্বাচন উপলক্ষে আজ থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ রোববার থেকে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সেনাবাহিনী আগে থেকেই মাঠে থাকলেও আজ থেকে আনুষ্ঠানিক মোতায়েন কার্যক্রম শুরু হচ্ছে। ভোটের চারদিন আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুইদিনসহ মোট সাতদিন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে।

ভোটের পরিবেশ নিয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো আছে। প্রস্তুতি প্রসঙ্গে ইসি বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হচ্ছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!