1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকালেই ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন এবং ১০১ জনের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন।

বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, খেতাবপ্রাপ্ত সদস্য ও উত্তরাধিকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি উপস্থিত থাকবেন। অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ঢাকার পাশাপাশি বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাস ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

গত ২০ নভেম্বর বাংলাদেশ টেলিভিশন সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে রাত ৮টায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতার ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান প্রচার করবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!