1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সেনাকুঞ্জে ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার একান্ত আলাপ

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত আলাপ হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠানের শুরু হওয়ার আগেই তারা কয়েক মিনিট ধরে ব্যক্তিগতভাবে কথা বলেন—এটি তাদের দ্বিতীয় একান্ত আলোচনা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানের আগে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার খবর নেন এবং সুস্থতা কামনা করেন। খালেদা জিয়াও তাকে ধন্যবাদ জানান এবং প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান।

সেনাকুঞ্জের আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!