1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু, জাতীয় গ্রিডে ৬০ মেগাওয়াট

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত ৯টা ৩ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষম প্রথম ইউনিটটি পুনরায় চালু করা হয়।

এর আগে বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের মোট ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি ইউনিটই বন্ধ থাকায় রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হয়।

প্রধান প্রকৌশলী জানান, রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। বয়লারের টিউব ফেটে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ইউনিটটি বন্ধ রাখতে হয়। প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লার ঠান্ডা করার পর মেরামত কাজ শুরু করা হয়। দীর্ঘ মেরামত কার্যক্রম শেষে বুধবার রাতে ইউনিটটি আবার চালু করা সম্ভব হয়।

বর্তমানে পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!