1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৬৯,২৬৫ প্রার্থী মৌখিকের জন্য নির্বাচিত

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। ১৪,৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (dpe.gov.bd) পাওয়া যাবে।

পরীক্ষার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়ায়। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দাবির পাশাপাশি তা শেয়ারও করেন। এ ঘটনায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে ২০৭ জন প্রার্থীকে হাতেনাতে আটক করা হয়। এর মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন ও রংপুরে ২ জন রয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেফতার করা হয়েছে। পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই। জেলা প্রশাসক, মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্টদের সার্বিক সহায়তায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দুই শতাধিক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহার করার অপরাধে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন সংস্থা আটক করেছে এবং মামলা দায়ের করেছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!