1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বিমানবন্দরের ভাঙা ভল্টে আবার মিললো ৩৬ অস্ত্র, নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো হাউসের স্ট্রংরুমের ভাঙা ভল্ট থেকেই আবারও উদ্ধার হয়েছে ৩৬টি আগ্নেয়াস্ত্র। অগ্নিকাণ্ডের পর ভল্ট ভাঙা অবস্থায় অস্ত্র নিখোঁজের অভিযোগ ওঠার ২০ দিন পর একই ভল্ট থেকেই এসব অস্ত্র ও যন্ত্রাংশ পাওয়া যায়, যা নিরাপত্তা ও অভ্যন্তরীণ চক্রের সংশ্লিষ্টতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

বুধবার জরুরি ইনভেন্টরি প্রক্রিয়ার সময় তিনটি কার্টন থেকে উদ্ধার করা হয়—১৬টি পিস্তল, ২৬টি পিস্তলের ম্যাগাজিন, ২০টি শটগান, ২০টি শটগান ম্যাগাজিনসহ বিভিন্ন যন্ত্রাংশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। কাস্টমস ও বিমানের কর্মকর্তাদের যৌথ কমিটিকে তিন কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে ২৯ অক্টোবর ভল্ট ভাঙার ঘটনায় জিডি করে বিমান কর্তৃপক্ষ জানায়—সেখানে ৬৭টি পিস্তল, ১২টি শটগান, একটি অ্যাসল্ট রাইফেলসহ বিপুল পরিমাণ ম্যাগাজিন ও কার্টিজ ছিল। আমদানিকারক প্রতিষ্ঠান এম/এস গানম্যাক্স দাবি করেছিল ৩৮টি অস্ত্র খোয়া গেছে; এর মধ্যে ৩৬টি এখন উদ্ধার হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, আগুন ভল্টে না লাগা, ভল্ট ভাঙা, অস্ত্র চুরি এবং পরবর্তীতে একই স্থানে উদ্ধার—সবকিছুই সন্দেহজনক। অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া এমন ঘটনা সম্ভব নয় বলে তারা মনে করছেন।

অগ্নিকাণ্ড, চুরি ও রহস্যজনক উদ্ধার—সব মিলিয়ে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!