1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম ঝলক প্রকাশ, দর্শক উচ্ছ্বাসে মুগ্ধ

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

অবশেষে প্রকাশ পেয়েছে মেগাস্টার শাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম ঝলক। ৩৩ সেকেন্ডের এই ঝলক দর্শকদের নজর কাড়তেই ভক্ত ও সাধারণের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। শাকিব নিজেই আগে ইঙ্গিত দিয়েছিলেন, এই সিনেমায় একদম নতুন লুকে দেখা যাবে তাকে।

ঝলকটি নিজের টাইমলাইনে শেয়ার করে শাকিব লিখেছেন,

“পুনরায় শক্তি সঞ্চয় করে প্রস্তুত… এসে গেল SOLDIER-এর প্রথম ঝলক!”

৩৩ সেকেন্ডের এই ঝলকটি শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে, যেখানে বাংলাদেশের জাতীয় পতাকা ও একটি সামরিক হেলিকপ্টার উড়ে যাচ্ছে। অ্যাকশন দৃশ্যের পর ঝলকের শেষে দেখা যায় শাকিব খানের নতুন লুক, এবং তার কণ্ঠে শোনা যায় শক্তিশালী সংলাপ:

“তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।”

ঝলকটি একজন দেশপ্রেমিক সৈনিকের গল্পের এবং উত্তেজনার আভাস দেয়। এর আগে শাকিব খান জানিয়েছিলেন,

“আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি।”

ঝলক প্রকাশের পর দর্শকদের মন্তব্য তার আগাম বক্তব্যকে সত্য প্রমাণ করেছে। অধিকাংশ মন্তব্য ছিল,

“একদম অন্য শাকিবকে দেখলাম; নিশ্চিত ব্লকবাস্টার।”
এক নেটিজেন লিখেছেন,
“শাকিব খান, আপনি মানুষ নন, আপনি দিনে দিনে এলিয়েনে পরিণত হচ্ছেন, কারণ আপনার অভিনয় মানুষকে নতুন মাত্রা দিচ্ছে।”

তরুণ নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। পরিচালক জানিয়েছেন,

“‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি নতুন বাংলাদেশের সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু করতে চায়। আমরা চাই শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন, যাদের চিন্তা, যন্ত্রণা ও স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে। আমাদের গল্পটা আশার। জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি—সেই বার্তাই থাকবে ‘সোলজার’-এ।”

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী সহ আরও এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। চিত্রগ্রহণ পরিচালনা করছেন কামরুল হাসান খসরু। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে, এবং সংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে নতুন অধ্যায় সূচনা করতে পারে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!