1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

হইচইয়ের নতুন অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’: আধুনিক প্রেমের গল্পে ইয়াশ–পারসা

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আধুনিক নগরজীবনের প্রেম ও সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে বিশেষ অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’। এই ফিল্মটির মাধ্যমে হইচই তাদের নতুন ১ ঘণ্টা দৈর্ঘ্যের ফিল্ম ফরম্যাটের যাত্রা শুরু করতে যাচ্ছে।

রোম্যান্টিক-কমেডি ঘরানার এই ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান। গল্পে তুলে ধরা হবে সমসাময়িক শহুরে জীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপড়েন—যা বর্তমান প্রজন্মের দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করবে বলে মনে করছেন নির্মাতারা।

ফিল্মে ইয়াশ রোহান অভিনয় করছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। দর্শকপ্রিয় ইয়াশ–পারসা জুটি হলেও, হইচই-এর পর্দায় এই প্রথমবার তারা একসঙ্গে কাজ করছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই ফিল্মে তাদেরকে সম্পূর্ণ নতুন ও সময়োপযোগী রূপে উপস্থাপন করা হয়েছে।

এ ছাড়া ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টার প্রকাশ করা হয়েছে। গোলাপি আভার পোস্টারটিতে ইয়াশ ও পারসার উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা এই নতুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন।

সবকিছু ঠিক থাকলে, আগামী ঈদুল ফিতরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!