1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ের ফলে প্রতি ভরিতে মোট ৭ হাজার ৭০০ টাকা পর্যন্ত দাম কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) একই পরিমাণ অর্থাৎ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয় স্বর্ণের দাম। তারও আগে ২৩ এপ্রিল সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

সব মিলিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা তিন দফা সমন্বয়ে দেশের স্বর্ণবাজারে উল্লেখযোগ্য মূল্যহ্রাস দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে, যা ভবিষ্যতেও পরিবর্তিত হতে পারে।

এদিকে নতুন দামের ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দর ওঠানামার ওপর নির্ভর করে স্বর্ণের দাম আবারও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!