1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দেশে আরও ১২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১ হাজার ৫২৪ জনের

হেলথ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে Directorate General of Health Services

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে Dhaka Division-এ হামের উপসর্গ নিয়ে ৫ জন এবং হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া Rajshahi Division-এ ২ জন এবং Barishal Division, Khulna Division, Mymensingh DivisionSylhet Division-এ একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে মোট ৬ হাজার ২০৮ জনের হাম শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ের মধ্যে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!