National Citizen Party (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা।
সোমবার (১৮ মে) দলীয় এক নোটিশে এ তথ্য জানানো হয়। Akhtar Hossain স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দিনাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম সাগরকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।
দলীয় সূত্র জানায়, সাদিয়া ফারজানা দিনা এর আগে ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও কাজ করছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়