1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর ২০২৪–জুলাই ২০২৫ বকেয়া বেতন পরিশোধের নির্দেশ

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত বকেয়া এমপিও বেতন ও ভাতা পরিশোধ করা হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) এর মধ্যে বকেয়া বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নানের সই করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

স্মারকে বলা হয়, সংশ্লিষ্ট সময়ে শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পাঠানো হয়েছে। তথ্য যাচাইয়ের সময় যাদের এনআইডি বা ব্যাংক তথ্য ত্রুটিপূর্ণ ছিল এবং পরে সংশোধনের মাধ্যমে বেতন সচল হয়েছে, তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য বিল সাবমিট অপশনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক বা একাধিক মাসের এমপিও বেতন বা উৎসব ভাতা বকেয়া রয়েছে, প্রতিষ্ঠান প্রধানকে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বকেয়া মাসগুলোর বিল আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই বকেয়া অর্থ ইএফটির মাধ্যমে পরিশোধ হবে।

এছাড়া, যেসব শিক্ষক-কর্মচারী তথ্যগত ত্রুটির কারণে পরে অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে ইতোমধ্যে বেতন পেয়েছেন, তাদের ক্ষেত্রে বিল সাবমিটের সময় ‘পেমেন্ট নেই’ অপশন নির্বাচন করতে বলা হয়েছে।

কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি, স্টপ পেমেন্ট বা অন্যান্য কারণে বেতন কর্তন প্রয়োজন হলে তা স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুল তথ্যের কারণে বেতন না পৌঁছানো বা অতিরিক্ত অর্থ পরিশোধ হলে দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে বলে সতর্ক করেছে মাউশি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!