1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সময়সূচি কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছানোর কারণে পিছিয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে বিমানটি শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে এটি শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে। তিনি আরও বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।”

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। বৈঠকে যুক্তরাজ্য ও চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বৈঠক শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক জাহিদ।

বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় বৃহস্পতিবার মধ্যরাতে পৌঁছাবে এবং ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!