1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্বে আওয়ামী লীগের কোনো দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে আওয়ামী লীগের কোনো দোসর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, সেখানে আওয়ামী লীগের দোসর বলে কোনো বিষয় নেই।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সিলেটে নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। তিনি বলেন, “এবার সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। নিরাপত্তা জোরদারে ড্রোন ও ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে। তবে ড্রোন সব কেন্দ্রে ব্যবহার করা হবে না।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!