1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নিশ্চিত

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট পর্যবেক্ষণে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। তারা ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তিগত পর্যবেক্ষকের সঙ্গে যোগ দেবেন।

শনিবার (৩১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসির পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দা। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, আইআরআই থেকে সাতজন এবং এনডিআই থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

সরকার আশা করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে, কারণ ভারতসহ কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি।

নির্বাচনে দেশের ৩০০ আসনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশি ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষকও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!