1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ঢাকায় আবারও ভূমিকম্প, ভোরে ৪.১ মাত্রার কম্পন অনুভূত

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ছিল টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর–উত্তরপূর্ব দিকে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার বাসিন্দারা মাঝরাতে এই কম্পন টের পান।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!