1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৮ বিভাগে ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ৮ বিভাগে মোট ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত এসব কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন ও মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। বিভাগভিত্তিক পদায়ন হলো—ঢাকা ৭, চট্টগ্রাম ৫, খুলনা ৪, রাজশাহী ৪, বরিশাল ৩, সিলেট ২, রংপুর ৩ এবং ময়মনসিংহ ৪ জন।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের নির্দেশনায় পদায়িত হবেন এবং জেলা ম্যাজিস্ট্রেট/রিটার্নিং অফিসারকে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনার তথ্য জানাবেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!