জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে পাঁচজনকে নিয়োগ দিয়েছে সরকার। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ানকে।
যুগ্মসচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬(১) অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়