1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নির্বাচন সামনে রেখে গাজীপুরে বিজিবির টহল শুরু

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে বিভিন্ন উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, বিজিবি মোতায়েনের অর্থ নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে—এমন নয়। পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলাসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, এর সঙ্গে শুক্রবার সকাল থেকে বিজিবির ১৪ প্লাটুন যুক্ত হয়েছে।

প্রশাসন জানায়, গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচনি অফিস, সংবেদনশীল কেন্দ্রের আশপাশ ও জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!