1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

১৪ বছর পর ঢাকা–করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ১৪ বছর বিরতির পর ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে প্রথম ফ্লাইট বিজি–৩৪১ যাত্রা শুরু করে।

ফ্লাইটরাডার–২৪ এর তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭–৮০০ মডেলের বিমানটি ১৬২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে এবং স্থানীয় সময় রাত ১১টায় পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, এই রুটে চালু হওয়া প্রথম ফ্লাইটের সব টিকিট অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। পাশাপাশি দ্বিতীয় ফ্লাইটের প্রায় ৮০ শতাংশ টিকিটও ইতোমধ্যে বিক্রি হয়েছে। বিমানের ওয়েবসাইট অনুযায়ী, ইকোনোমি ক্লাসে একমুখী টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৮৯৯ টাকা।

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ–পাকিস্তান রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা মধ্যপ্রাচ্যের ট্রানজিট ছাড়াই সরাসরি গন্তব্যে পৌঁছাতে পারছেন। সংশ্লিষ্টদের মতে, এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. শফিকুর রহমান।

উল্লেখ্য, করাচি রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালিত হয়েছিল ২০১২ সালে। বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ১৪ বছর পর এই সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হলো।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!