1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নির্বাচনী ইশতেহার নিয়ে উন্মুক্ত আলোচনার আহ্বান তারেক রহমানকে ডা. শফিকুর রহমানের

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহার নিয়ে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বৈধতা আসে কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ন্যায্যতা ও জনআস্থা ছাড়া কোনো নির্বাচনী ফল জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর তরুণদের কাছে রাজনৈতিক নেতৃত্বের দায় রয়েছে—রাজনীতি যে শালীন, শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করার। এজন্য গণমাধ্যম ও জনসম্মুখে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সমালোচনার জন্য উন্মুক্ত একটি মানদণ্ড স্থাপনের আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, তারেক রহমান যেহেতু তার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নিয়ে উভয় পক্ষের নির্বাচনী ইশতেহার জাতির সামনে উপস্থাপনের আমন্ত্রণ জানাচ্ছেন তিনি, যাতে সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের ওপর থাকে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করা উচিত।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!