1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

দেড় দশক পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু, কাল প্রথম উড্ডয়ন

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

প্রায় দেড় দশক পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট।

১৬২ আসনের উদ্বোধনী ফ্লাইটটির সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। টানা প্রায় তিন ঘণ্টার ভ্রমণ শেষে ফ্লাইটটি করাচিতে অবতরণ করবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান।

উল্লেখ্য, ২০১২ সালে ঢাকা–করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর এই রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। সরকারের অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরাসরি এই ফ্লাইট চালু হলে দুই দেশের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!