1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, ছাপাখানায় মুদ্রণ বন্ধের নির্দেশ ইসির

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নির্বাচনি পোস্টার মুদ্রণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বুধবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছেন নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। তবে বিদ্যমান আচরণবিধিমালা অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

এ অবস্থায় কোনো প্রার্থী যেন পোস্টার ব্যবহার করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশের ছাপাখানাগুলোতে নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে প্রশাসনিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে প্রচারণার জন্য সাদা-কালো ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের সুযোগ থাকবে। তবে এসব প্রচার সামগ্রী অবশ্যই নির্বাচন কমিশন নির্ধারিত আকার ও বিধিমালার মধ্যে থাকতে হবে।

ইসি আরও জানায়, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!