1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

৯ দফা প্রতিশ্রুতি নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্য নিয়ে ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসিক ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের পণ্য সরবরাহ, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ।

এছাড়া কর্মমুখী ও আনন্দময় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তা, ক্রীড়াখাতের অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নদী খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (পেপাল) চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব গঠন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি বৃদ্ধির কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

বিএনপি নেতারা বলেন, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, কর্মসংস্থানমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!