ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীরা ব্যালট পাঠানো শুরু করেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন ব্যালট গ্রহণ করেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন তাদের ব্যালট ডাকযোগে পাঠিয়েছেন।
এদিকে দেশের অভ্যন্তরে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছেও ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ব্যালট ডাকযোগে জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়