প্রতিবারের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি।
এবার রোকেয়া পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
নারীশিক্ষা শ্রেণি (গবেষণা): রুভানা রাকিব
নারী অধিকার শ্রেণি (শ্রম অধিকার): কল্পনা আক্তার
মানবাধিকার শ্রেণি: নাবিলা ইদ্রিস
নারী জাগরণ শ্রেণি (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা
রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়