1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে মান্না বলেন, ঢাকা-১৮ একটি বড় নির্বাচনী এলাকা—সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার নিয়ে গঠিত। নির্বাচন পরিচালনার ব্যয় এত বেশি যে তা বহন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করছেন বলে জানান এবং এতে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করেন।

তবে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেও বগুড়া-২ আসনে নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন মান্না। উল্লেখ্য, আগে ওই আসনে তার মনোনয়নপত্র বাতিল হলেও আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান তিনি। বর্তমানে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে তার নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!