1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নির্বাচন ও গণভোটে মেট্রোরেল চলবে স্বাভাবিক

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন রাজধানীতে সব ধরনের যান চলাচলে কড়াকড়ি আরোপিত হলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ভোটারদের যাতায়াত সুবিধার জন্য কর্মদিবসের মতো পূর্ণ সূচিতিতে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক একেএম খায়রুল আলম জানিয়েছেন, ভোটকেন্দ্রের সংলগ্ন কিছু মেট্রোরেল স্টেশনের গেট সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। তবে অন্যান্য সব গেট খোলা থাকবে এবং ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল পরিচালনা নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গত ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে ভোট গ্রহণের দিন যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!