1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

মোবাইল নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞা আজ সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না করলে আগামীকাল ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, ইসি যদি পক্ষপাতিত্ব করে, তাহলে ফ্যাসিস্ট আমলের ইসির চেয়েও ভয়াবহ পরিণতি হবে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের বিজ্ঞাপন প্রচার করছে, অথচ অন্য দলের বিজ্ঞাপন নিচ্ছে না। এ ধরনের আচরণকে তিনি অনৈতিক ও অবিচারমূলক বলে মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে দেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। এখন সময় এসেছে সাহস করে সত্য বলার। যদি কেউ বাধ্য না করে থাকে, তবে ধরে নিতে হবে তারা নিজেরাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!