রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশি হামলার বিচার চেয়ে শাহবাগে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এ আল্টিমেটাম ঘোষণা করেন।
এবি জুবায়ের বলেন, হামলায় জড়িত পুলিশ সদস্যদের একটি তালিকা ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে। বিচার দাবিতে এক ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে বিচার না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, হামলায় জড়িত দুজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, তবে শুধু বরখাস্ত যথেষ্ট নয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত সব পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিত করতে হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়