1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরদার

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সেই ধারাবাহিকতায় আজ সোমবার (৮ ডিসেম্বর) শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধ্যাদেশ জারির দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাচ্ছে না। এতে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। এ কারণে তারা সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি, ঘেরাওসহ ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন।

তাদের আরও অভিযোগ, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে।

এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট, পাঠদান জটিলতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীরা মারাত্মক অনিশ্চয়তায় ভুগছেন। জনদুর্ভোগ এড়াতে তারা শিক্ষা ভবনের পাশে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!