1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষক নেতা সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ, বদলি দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ সামছুদ্দীনকে তার বর্তমান কর্মস্থল নোয়াখালীর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তাকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের স্বাক্ষরিত আদেশে জানানো হয়— বিদ্যমান শূন্য পদে প্রশাসনিক কারণে সামছুদ্দীনকে তার বর্তমান কর্মস্থল থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং নতুন কর্মস্থলে তার বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বদলিটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, আইএমডি, মহাপরিচালকের পিএসহ মোট নয়টি দপ্তরে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!