1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

টেংরাটিলা বিস্ফোরণ মামলা: নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের চূড়ান্ত জয়

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ আইনি লড়াই শেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় পেয়েছে বাংলাদেশ। রায়ে নাইকোকে বাংলাদেশকে মোট ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল এই রায় দেয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

রায় অনুযায়ী, পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতিপূরণ বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশগতসহ অন্যান্য ক্ষতির জন্য আরও ২ মিলিয়ন ডলার দিতে হবে নাইকোকে। বর্তমানে প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৫১৬ কোটি টাকা।

উল্লেখ্য, ২০০৩ সালে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো। তবে অদক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন সেখানে পরপর দুই দফা ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যায় এবং ব্যাপক পরিবেশগত ও জনপদের ক্ষতি হয়।

পেট্রোবাংলা ক্ষতিপূরণ দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ায়। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানায়, নাইকোর অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড না মানার কারণেই এই বিপর্যয় ঘটে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, ছাতক গ্যাসক্ষেত্রে নতুন করে কূপ খননের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, ছাতক পূর্ব ও পশ্চিম এলাকায় ২ থেকে ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুতের সম্ভাবনা রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!