1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসমুখর নির্বাচন আয়োজনের জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সবকিছুই গ্রহণ করা হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। প্রশিক্ষণের মান দেখতে আমরা মাঠ পর্যায়ে যাবো। আশা করছি জানুয়ারির মধ্যে সব প্রশিক্ষণ শেষ হবে।”
নির্বাচনের দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানান তিনি। যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেখানে বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের বডিক্যামেরা ব্যবহারের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের সময় বডিক্যাম থাকবে।

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা প্রসঙ্গে তিনি জানান, তাদের দুই ছেলে পুলিশ ও র‍্যাবের সদস্য। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের গ্রেপ্তারে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনের আগে একের পর এক ঘটে যাওয়া অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনা ঘটছে—এটার অস্বীকার করি না। আর নির্বাচনের আগে সব ঘটনা বন্ধ হয়ে যাবে—এটাও বলতে পারি না। আমার কাছে কোনো ম্যাজিক নেই যে সুইচ অফ করলেই সব বন্ধ হয়ে যাবে।”

নির্বাচন নিয়ে সন্দেহ–সংশয়ের বিষয়ে তিনি বলেন, “আমি একা আপনারা হাজার হাজার সাংবাদিক। আপনাদের প্রচারণাই মানুষের ধারণা তৈরি করে। এটাকে দূর করা একা আমার পক্ষে সম্ভব না।”

জাতীয় পার্টিকে মাঠে নামতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাই তো মাঠে! কেউ কেউ ঘর থেকে বের হতেও চায় না। কে কী বললো, তাতে কিছু যায় আসে না।”

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!