1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে লুট অস্ত্র এখনও উদ্ধার হয়নি: নির্বাচনের আগে বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেড় বছর পেরোলেও পুরোপুরি উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি হিসাব অনুযায়ী, এখনও এক হাজারের বেশি আগ্নেয়াস্ত্র এবং দুই লাখেরও বেশি গোলাবারুদের কোনো সন্ধান নেই।

বিশ্লেষকদের মতে, আসন্ন সংসদ নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার না হলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। সেনা-পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্রের প্রায় ৬২ শতাংশ ও গোলাবারুদের প্রায় ৫২ শতাংশ উদ্ধার হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণাসহ একাধিক উদ্যোগ নিলেও প্রত্যাশিত সাফল্য আসেনি।

নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, উদ্ধার না হওয়া অস্ত্র অপরাধী ও উগ্র গোষ্ঠীর হাতে ব্যবহৃত হতে পারে, যা নির্বাচনকালীন সহিংসতার ঝুঁকি বাড়াবে। সরকার বলছে, অস্ত্রগুলো উদ্ধার সম্ভব না হলেও নির্বাচনকালে যেন সেগুলোর ব্যবহার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!