নির্বাচনকালীন সময়ে ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রিটের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব। পরীক্ষার্থীদের পক্ষে এ রিটটি দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষা দেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশিত হবে।
এর আগে, গত ২৬ নভেম্বর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদনপত্র জমা শুরু হয় ৪ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়